আমিই বাংলাদেশ
সোনালি সূর্যাস্তে বাংলাদেশের সবুজ ধানক্ষেত ও নদী
একটি অরাজনৈতিক সামাজিক উদ্যোগ

আমাতেই বাংলাদেশ,
আমিই বাংলাদেশ।

পারিবারিক টেকসই সচেতনতাই বদলে দিবে সমাজ। আমরা ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখি একটি সুন্দর, সুস্থধারার, উন্নত বাংলাদেশ বিনির্মাণের।

৬৪
জেলায় বিস্তারের স্বপ্ন
১০০+
স্কুল কর্মসূচি
দেশপ্রেমিক হৃদয়

লক্ষ্য ও উদ্দেশ্য

টেকসই সচেতনতা সবার জন্য।

আমি ও আপনি সচেতন হলে একটি সুন্দর টেকসই সমাজ বিনির্মাণ হতে পারে আমাদের সবার প্রচেষ্টায়। আমরা প্রত্যেকেই হতে পারি সমাজ বিনির্মাণের এক একজন গর্বিত মানুষ।

বদলে দেই নিজেকে, বদলে যাক সুস্থধারায় উন্নয়নের পথে সমাজ। চারিপাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলেই নিজেরাই উত্তর খুঁজে পাবো। উন্নত দেশের মানুষ যদি সচেতন হয়ে নিজের দেশকে এগিয়ে নিতে পারে — তবে আমরা কেন নয়?

“মানুষ সৃষ্টির সেরা সামাজিক জীব। সমাজকে কেন্দ্র করেই আবর্তিত হয় আমাদের সবকিছু।”

আমাদের কাজ

চারটি স্তম্ভে দাঁড়িয়ে আমাদের যাত্রা।

সব কর্মসূচি দেখুন →
০১

পারিবারিক সচেতনতা

প্রতিটি পরিবার থেকেই শুরু হোক টেকসই অভ্যাস ও মূল্যবোধের চর্চা।

০২

স্কুল কর্মসূচি

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা।

০৩

দেশপ্রেম ও সুনাগরিক

জাতীয়তাবোধে উদ্বুদ্ধ, দূর্নীতিমুক্ত, সাহসী ও রুচিশীল প্রজন্ম গঠন।

০৪

টেকসই উন্নয়ন

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা।

বাংলাদেশের হাসিমুখ স্কুল শিক্ষার্থীরা

আমাদের কথা

আগামী প্রজন্মই গড়বে স্বপ্নের সোনার বাংলা।

‘আমিই বাংলাদেশ’ ফাউন্ডেশন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুনাগরিক, সাহসী, রুচিশীল, দূর্নীতিমুক্ত ও বাংলাদেশী জাতীয়তাবোধ সম্পন্ন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার কাজে নিবেদিত।

বিস্তারিত পড়ুন

স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার।
আপনিও আসুন আমাদের সাথে।

গর্বের সঙ্গে বলুন — “আমিই বাংলাদেশ”। সচেতন নাগরিক হিসেবে নিজের, পরিবারের ও সমাজের বিনির্মাণে আজই যুক্ত হোন।